1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

বিএনপি ওপেনে হ্যাঁ এর পক্ষে বললেও গোপনে না এর পক্ষে কাজ করছে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন.বিএনপি ওপেনে হ্যাঁ এর পক্ষে বললেও গোপনে না এর পক্ষে কাজ করছে। তাদের ওপেন-গোপন খেলা বন্ধ করতে হবে। তাই বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, জনতার কাতারে নেমে এসে গণভোট নিয়ে মুখে যা বলবেন, তা কাজের মাধ্যমে প্রমাণ করে হ্যাঁ ভোট কে জিতিয়ে সংসদের ক্ষমতার কাঠামো পরিবর্তন করবো ইনশাআল্লাহ।

আজ রোববার রাতে রংপুরের কাউনিয়ায় রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যখন হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি তখন, ভারতের শাখা পার্টি জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তাই আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে জাতীয় পার্টির দাফন সম্পন্ন হবে। তারা অলরেডি মৃত। ১২ তারিখ আনুষ্ঠানিক জানাযা হবে।

আখতার হোসেনের পক্ষে ভোট চেয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান না, তিনি বাংলাদেশের কৃতি সন্তান, তিনি দেশের যে কোন স্থান থেকে ভোটে জিতে আসার সক্ষমতা ও জনপি্রয়তা রাখে। তাই কাউনিয়া-পীরগাছা বাসীকেই আখতার হোসেনকে জেতাতে দায়িত্ব নিতে হবে। আমাদের টাকা, নাই, আমরা কোন চাঁদাবাজি করে টাকা নিয়ে আসি নাই। কিংবা জুলুম করে টাকা নিয়ে আসি নাই। তবে আমাদের ভবিষৎ পরিকল্ডনা রয়েছে উন্নয়নের। কাউনিয়া বাসীকে বলতে চাই, ভোটের আগের দিন শাড়ি, লুঙি,টাকা নিয়ে আসবে, তাদের আগামী ১২ তারিখ  প্রত্যাখান করতে হবে। আর যদি অর্থের জন্য অপেক্ষা করেন কিংবা সিএনচির জন্য অপেক্ষা করেন, তাহলে একদিনের সুবিধার জন্য আগামী ৫ বছরের জন্য গোলামী করতে হবে। তাই  সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। সেই সুযোগকে কাজে লাগাতে হবে।

এসময় তিনি রাস্ট্রীয় ক্ষমতায় আমুল পরিবর্তনের হ্যাঁ ভোটের পক্ষে ভোট চান।

কাউনিয়ায় রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখপাত্র আসফি মাহমুদ ভুইয়া সজিবসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের এনসিপি ও জামায়াতের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট