1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এনসিপির নির্বাচনী প্রচারণায় আজ নাটোরের আসছেন আসিফ মাহমুদ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবু (শাপলা কলি)–এর পক্ষে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ফেব্রুয়ারি) সিংড়ায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ডে প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী পথযাত্রায় অংশ নেবেন তিনি। এতে এনসিপি ও জোটের স্থানীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে এনসিপি নেতা ফয়সাল আহমেদ বলেন, “আজ সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ড থেকে নির্বাচনী পথযাত্রা শুরু হবে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে জোট প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হবে এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।”

তিনি আরও জানান, আসিফ মাহমুদের অংশগ্রহণে এই কর্মসূচি স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে।

এদিকে কর্মসূচি ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা শুরু হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া সোমবার রাতে তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, “আগামীকাল সকাল ১০টায় থাকছি নাটোর সিংড়া বাসস্ট্যান্ডে নির্বাচনী পদযাত্রায়।”

এ ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট