1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

ঢাকা: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বার্তায় বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’

পরবর্তী আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো। সেই পর্যন্ত নিরাপদে থাকবার আহবান জানাই।’

শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদেরকে লাঠিপেটা, টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে দেখা যায় পুলিশকে।

অবস্থান কর্মসূচিতে আরও ছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট