1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায়, লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

ওমরাহ পালন শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুর-এর একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত জেদ্দা থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন।

নিহতরা হলেন সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান ৪০, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি ৩০, স্কুলছাত্রী মেয়ে মেহের আফরোজ ১৩ ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। একই দুর্ঘটনায় গাড়ির চালক মো. জিলানী বাবর ৩০ মারা যান। মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার ১১ গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিজানের বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি মিজান তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের বাসা থেকে বের হন। দুর্ঘটনা ঘটার সময় তারা ফেরার পথে ছিলেন।

নিহত মিজান রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। তার মেয়ে মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত গাড়ির চালক একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর শুনেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

দুর্ঘটনার খবরে নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট