1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

শিক্ষা মন্ত্রণালয়ই পাচ্ছেন এহসানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ঢাকা: নতুন সরকারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন  আ ন মা এহসানুল হক মিলন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রী সভায় এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে এমন তথ্য প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।

নতুন সরকারে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

যে ২৫জনকে বিভন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের মধ্যে আ ন মা এহসানুল হক মিলনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর আগে ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানী  খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মো. জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়, ড. খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আউয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ আমিন উর রশিদ কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মো. আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট