1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই শিক্ষা মেধা ও নৈতিকতায় গড়বে ভবিষ্যৎ নেতৃত্ব আমান উল্লাহ আমান ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু সপরিবারে যে নাটক দেখলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে দৈনিক সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচল করতে পারবে বগুড়া-৬ উপনির্বাচন কম উপস্থিতিতে চলছে ভোটগ্রহণ,ভোটার উপস্থিতি তুলনামূলক কম যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ফের বন্ধ হরমুজ প্রণালি মিঠাপুকুরে মাদক ও অনলাইন জুয়ার মহোৎসব অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যুবসমাজ

শিক্ষা মেধা ও নৈতিকতায় গড়বে ভবিষ্যৎ নেতৃত্ব আমান উল্লাহ আমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

কেরনীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-২ আসনের সংসদ সদস্য  আমান উল্লাহ আমান বলেছেন, শিক্ষা, মেধা ও নৈতিকতার সমন্বয়েই গড়ে উঠবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। বর্তমান প্রজন্মকে সুশিক্ষা ও দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে পারলেই আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ  উপজেলার তারানগর ইউনিয়ন এর আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মেধা পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ ও সাভার  উপজেলার ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট  ২ হাজার ১৩৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে আমানউল্লাহ আমান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে কেবল বইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; বাস্তবমুখী জ্ঞান অর্জনের পাশাপাশি প্রযুক্তিতে দক্ষ হতে হবে।” তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে উঠার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়ায় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার এর অবদান এর কথা  উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশ গড়ার  চলমান ভিবিন্ন কার্যক্রম এর  কথাও তুলে ধরে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট