1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে র‍্যাব।
২০০৯ সালের ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে ২০২৬) দুপুর ১টা ৫ মিনিটে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র‍্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে পাবনার ভাঙ্গুড়া থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির গ্রামপুলিশের ছেলে।
র‍্যাব আরও জানায়, ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ ৩১ আগস্ট ২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া), ধারা ৩০২/২০১/৩৪/১১৪ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
১৫ মে (শুক্রবার) গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাকিউল আযম বলেন,আসামিকে ভাঙ্গুড়া থানায় আনার জন্য একদল দক্ষ পুলিশ টিমকে ঢাকা পাঠানো হয়েছি। আসামিকে আনা হয়েছে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট