
দামুড়হুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার আওতাধীন নাটুদা ইউনিয়নের অন্তর্গত চারুলিয়া গ্রামের নুরুল মাস্টারের কৃতি সন্তান ফরিদুর রহমান। ফরিদুর রহমান দীর্ঘদিন ঢাকায় একটি প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বিগত কিছুদিন আগে ফরিদুর রহমানের মা অসুস্থতার ছিলেন। পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। খবর শুনে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করে পরিবহন যোগে নিজ গ্রামে আসছিলেন ইতিমধ্যে।দামুড়হুদা বাস স্ট্যান্ডে ভোর ৪টা সময় পৌঁছায়। দামুড়হুদা বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির পাশে অবস্থিত পাবলিক টয়লেট। ফরিদুর রহমান টয়লেটে প্রবেশ করলে। জিন্সের প্যান্ট থাকা বেলটা খোলার সময় টয়লেটে ভেতরে উনি পড়ে যায় মুখ থুবলে। সাথে সাথে স্টক করে মারা যায়। মৃত্যুর কি একটা পরিহাস মা অসুস্থ হওয়ার কারণে ছেলে দেখতে আসছিল পরে মার সাথে দেখা ঠিক হইল মা ছেলের মৃত্যু মুখটাই দেখল এটাই বাস্তব। এমন করুন মৃত্যুতে এলাকায় বাতাস ভারী হয়ে উঠেছে।