1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের আন্তরিকতা, সততা ও জনবান্ধব সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সেবাগ্রহীতারা। ভোটার নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে এসে দালালমুক্ত পরিবেশ, স্বচ্ছ কার্যক্রম এবং কর্মকর্তাদের আন্তরিক আচরণে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন তারা।

সেবাগ্রহীতা আমিনুল ইসলাম জানান,দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য ভোটার হতে পারেননি। দেশে ফিরে বিভিন্ন মানুষের মুখে শুনেছিলেন, ভোটার হতে হলে দালালের সহায়তা নিতে হয় এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। তবে এসব কথার সত্যতা যাচাই করতে তিনি নিজেই অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেন এবং কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসে যান।

তিনি বলেন,অফিসে গিয়ে কাগজপত্র জমা দিলে সংশ্লিষ্ট কর্মচারীরা সেগুলো যাচাই করেন। পরে আমাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাকে বসতে বলেন এবং জানতে চান কেন এতদিন ভোটার হতে পারিনি। আমি প্রবাসে থাকার বিষয়টি জানালে তিনি বলেন, সমস্যা নেই,আপনি অবশ্যই ভোটার হতে পারবেন। আপনি একজন নাগরিক,আপনাদের সেবা দেওয়ার জন্যই আমরা দায়িত্ব পালন করছি। তাঁর ব্যবহার ও আন্তরিকতা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।

আমিনুল ইসলাম আরও বলেন, অফিসে কোথাও কোনো দালালের আনাগোনা দেখিনি। পুরো কার্যক্রম ছিল স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও হয়রানিমুক্ত। এমন একজন সৎ,দায়িত্বশীল ও মানবিক নির্বাচন কর্মকর্তা পেয়ে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত।

স্থানীয়দের মতে,কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসে সেবার মান উন্নয়ন। দালালমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খান সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

সচেতন মহলের অভিমত সরকারি সেবাখাতে এ ধরনের সৎ,দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাদের কার্যক্রম অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে। এতে সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং নাগরিকরা হয়রানিমুক্তভাবে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট