1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ মাত্র কয়েক মাসের মধ্যে আলাদা হয়ে গেছেন। গত বছরের শুরুতে বিয়ের খবর প্রকাশ করেছিলেন তারা, তবে এ বছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ।

গত শনিবার বিকেলে তাহসান কালের কণ্ঠকে জানিয়েছিলেন, গুজব সত্যি—তারা আর একসঙ্গে নেই। তিনি জানিয়েছেন, কয়েক মাস ধরে তারা আলাদা জীবন যাপন করছেন এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

জানা গেছে, গত জুলাই মাসের শেষভাগ থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। কালের কণ্ঠের সঙ্গে আলাপে তাহসান জানান, ভক্তদের প্রতিক্রিয়া, ফোন কল ও নানামুখী সংবাদে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। তিনি শান্তি চাচ্ছেন এবং নিজেকে আড়াল করতে চেষ্টা করছেন।

তিনি বলেন, প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।

তাহসান খান একজন জনপ্রিয় সংগীতশিল্পী। নাটকে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান। রোজা একজন পেশাদার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাজ করেছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট তাহসান খান অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১১ বছরের সেই সংসার ২০১৭ সালে শেষ হয়। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছেন-আইরা তাহরিম খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট