1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইন্স্যুরেন্সে ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ নির্ধারণে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

দেশে মোটর বীমায় ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ (এফআইভি) নির্ধারণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে এখন থেকে শোরুমের ইনভয়েস মূল্যকেই এফআইভি নির্ধারণের ভিত্তি হিসেবে ধরা হবে।

আইডিআরএ সূত্র জানায়, গত বছরের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত সেন্ট্রাল রেটিং কমিটির ১৮৭তম সভার সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত আইডিআরএর ১৯৩তম সভায় তা অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে ‘নন–লাইফ ১১০/২০২৬’ নম্বরের একটি সার্কুলার জারি করেছে সংস্থাটি।

সার্কুলারে বলা হয়েছে, ব্র্যান্ড নিউ ও রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে শোরুমের ইনভয়েস মূল্যই ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ হিসেবে বিবেচিত হবে। তবে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে বীমাকারী ও বীমাগ্রহীতা পারস্পরিক আলোচনার মাধ্যমে বাজারমূল্যের ভিত্তিতে এফআইভি নির্ধারণ করবেন।

এ ক্ষেত্রে তৎকালীন বীমা অধিদপ্তরের অধীন সেন্ট্রাল রেটিং কমিটির জারি করা সার্কুলার (মোটর–১৫/২০০৯, তারিখ: ১ নভেম্বর ২০০৯) অনুযায়ী গাড়ির বয়সভিত্তিক অবচয় বাদ দিয়ে মূল্য নির্ধারণ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী গাড়ির বয়সভিত্তিক অবচয় হার নির্ধারণ করা হয়েছে। প্রথম এক বছর পর্যন্ত কোনো অবচয় প্রযোজ্য হবে না। এক বছরের বেশি কিন্তু দুই বছরের কম বয়সী গাড়ির ক্ষেত্রে অবচয় হার হবে ১০ শতাংশ। এ ছাড়া দুই থেকে তিন বছর বয়সী গাড়িতে ১৫ শতাংশ, তিন থেকে চার বছরে ২০ শতাংশ, চার থেকে পাঁচ বছরে ২৫ শতাংশ, পাঁচ থেকে ছয় বছরে ৩০ শতাংশ, ছয় থেকে সাত বছরে ৪০ শতাংশ এবং সাত বছরের বেশি বয়সী গাড়ির ক্ষেত্রে ৫০ শতাংশ অবচয় প্রযোজ্য হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে মোটর বীমায় ‘ফুল ইন্স্যুরড ভ্যালু’ নির্ধারণে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর হবে। পাশাপাশি বীমা দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা বাড়বে এবং বীমাগ্রহীতা ও বীমাকারীর মধ্যকার বিরোধ কমবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট