1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

বিসিবির সিদ্ধান্তের বিষয়ে যা জানালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ঢাকা: বিশ্বকাপ বয়কটের মধ্যেই আবারও সামনে এসেছে সাকিব আল হাসানের দেশে ফেরার ইস্যু। শনিবার এক বৈঠক শেষে বিসিবি জানিয়েছে সাকিবকে দেশে ফেরাতে কাজ করছে ক্রিকেট বোর্ড। তবে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আপাতত সংযত অবস্থান নিয়েছেন এই অলরাউন্ডার।

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিবকে ভবিষ্যৎ স্কোয়াডের জন্য পুনরায় বিবেচনায় রাখার সিদ্ধান্ত হয়। বিষয়টি জানার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে একটু ধীরে-সুস্থে প্রতিক্রিয়া জানাব।’

আওয়ামী লীগের পতনের পর থেকেই জাতীয় দলের বাইরে থাকা সাকিব দেশে ফিরে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি আর দেশে ফেরেননি।

গতকাল সাকিবকে ফেরানোর বিষয়ে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, বোর্ডে বিস্তারিত আলোচনা হয়েছে। সময়মতো সাকিবকে পাওয়া গেলে, তার ফিটনেস ও অ্যাভেইলেবিলিটি ঠিক থাকলে এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার মতো অবস্থা থাকলে, নির্বাচক কমিটি তাকে দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বোর্ড এনওসি দেবে।

তিনি আরও জানান, সাকিবকে আবার কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে বিসিবি। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট