1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ইট উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করবে কে? প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী দামুড়হুদায় এক যুবকের করুণ মৃত্যু প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি: জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন

সোমবার দুই দফা কমে আজ আবার বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার এক ভরি মূল্য ৫ হাজার ৪২৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। নতুন এই দাম সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী: ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২,৫১,১৮৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২,৩৯,৭৫৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২,০৫,৫২০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৬৮,১৯৫ টাকা।

এছাড়া, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

এর আগে গতকাল দুইদফা সোনার দাম ভরিতে কমানো হয় ১২ হাজার ১৩ টাকা। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা, যা এবার আবারো বাড়লো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ২৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৫ বার দাম বেড়েছে, ৮ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল।

অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম এখন ৬ হাজার ৩৫৭ টাকা। চলতি বছরে রুপার দাম ১৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৯ বার দাম বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট