1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎

লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপের ধাক্কায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

‎গতকা রোববার বিকেলে উপজেলার ১নং ইউনিয়নের চর আবাবিল ইইউনিয়নের ২নং ওয়ার্ডের আসকল সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাইমন হোসেন। সাইমন ওই এলাকার জামাল সরদার ওরপে কালুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল সর্দারদের বাড়ি নির্মাণের জন্য বালিভর্তি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় সাইমন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পরই পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। তবে এ বিষয়ে আইনগত ভাবে যা করা দরকার, আমরা সে ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট