1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিদায়ের সূচি অনুযায়ী ঢাকায় শেষ দিনগুলোতে নানা কূটনৈতিক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরবর্তীতে চলতি সপ্তাহের শেষভাগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত ওয়েনের রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শেষে সরকারপ্রধান দেশে ফেরায় সাক্ষাতের সময়সূচি একদিন পিছানো হয়। ইতিমধ্যে প্রচলিত প্রথা অনুযায়ী পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম চীনা দূতকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন।

২০২৩ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া এই কূটনীতিক তিন বছর নয় মাস ঢাকায় দায়িত্ব পালন শেষে আগামী ৩ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন। তাঁর জায়গায় নতুন রাষ্ট্রদূতের নামও চূড়ান্ত হয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট