1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে সাজা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে জেলার এক পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। সোমবার দুপুরে ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের আভিযানিক টিম সারিয়াকান্দি থানাধীন আন্দর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন আন্দর বাড়ি এলাকার মৃত তসছিন আকন্দের ছেলে শাহাদুল আকন্দ (৪৫)।

মোঃ শাহাদুল আকন্দ (৪৫), স্থানীয় বাসিন্দা। অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান। অভিযানের সময় স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুহূর্তের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করেন।

ভ্রাম্যমান আদালত শাহাদুল আকন্দকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলার আলামত ধ্বংস করা হয়েছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান বলেন,“মাদক প্রতিরোধ আমাদের অঙ্গীকার। স্থানীয়ভাবে যে কেউ আইন ভঙ্গ করবে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান জানান,“মাদকমুক্ত সমাজ গঠনের জন্য এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। আমরা চাই, জনগণ সচেতন হোক এবং অপরাধের সুযোগ হ্রাস পাক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট