1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

কার সম্মানে কে আসন ছাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক সমঝোতা, পারস্পরিক সম্মান এবং আসন ছাড়ের বাস্তব চিত্র। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। কোথাও আদর্শিক মিল, কোথাও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা—এসব কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

এর ফলে সংশ্লিষ্ট আসনগুলোতে প্রতিযোগিতার সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সাংবাদিকদের তিনি জানান, তিনি দীর্ঘদিন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হিসেবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করে আসছেন। সেই রাজনৈতিক বিশ্বাস ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে আগেই দুটি আসনে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী মো. মুরাদ হোসেন এবং বাগেরহাট-১ আসনে মুজিবুর রহমান শামীম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের প্রতি সম্মান প্রদর্শন করে বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতি সম্মান জানিয়ে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

মনোনয়ন প্রত্যাহারের এসব সিদ্ধান্ত নির্বাচনে পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সৌজন্যের একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এসব আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন নজর রাজনৈতিক অঙ্গনের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট