1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির কাছেই বিরোধী দলের ২-১জন শপথ নিয়েছিলেন বিএনপি থেকে পদত্যাগ স্পিকার-ডেপুটি স্পিকারের নেত্রকোনা বারহাট্টার তোবা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি প্রশাসন কে হচ্ছেন স্পিকার?, আলোচনায় যারা গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সাংসদ: অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি কেন্দুয়ায় রিমা আক্তার হত্যা মামলার আসামিগণকে জন্য পুলিশের দায়ে দায়ে ঘুরছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় ইসরায়েলের হামলা শিক্ষকদের বড় সুখবর, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ দুঃখ ভুলতে নতুন উদ্যোগ নিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ফলে দীর্ঘ সময় খেলার বাইরেই থাকতে হতো ক্রিকেটারদের। তবে সে শূন্যতা পূরণে বিসিবি নতুন এক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন রোমাঞ্চ যোগ করতে শুরু হতে যাচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে বিশ্বকাপের গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষ হওয়ার আগেই।

মোট তিনটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা প্রাইজমানি ও ম্যাচ ফি নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে দলগুলো হলো- ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশকে। আকবর আলী অধিনায়কত্ব করবেন দুরন্ত একাদশের।

ধূমকেতু একাদশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের হেড কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের হেড কোচ হিসাবে থাকছেন হান্নান সরকার, সহকারী কোচের দায়িত্বে রাজিন সালেহ।

এই টুর্নামেন্টে নতুনভাবে যুক্ত করা হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার কনসেপ্ট, যা ম্যাচে কৌশলগত বৈচিত্র্য ও বাড়তি রোমাঞ্চ যোগ করবে বলে মনে করছে বিসিবি। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ ডে নির্ধারণ করা হয়েছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি ফাইনাল। প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডে ২০০, ক্লাব হাউজে ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ১,০০০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট