1. live@www.cityinsidernews.com : - : -
  2. info@www.cityinsidernews.com : City Insider News :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসানুল হক ইনুর খালাস চেয়ে আপিল,সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ,আটক নারী তীব্র নিন্দা ও প্রতিবাদ সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের আক্রমন কৃষক দিশেহারা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ,আবেদন করতে পারবেন বাংলাদেশিরা ঢাকায় চীনা রাষ্ট্রদূতের বিদায়ী ব্যস্ততা,কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ একজন মানবিক ও কর্মচঞ্চল,কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ খানের ব্যবহারে মুগ্ধ সেবাগ্রহীতারা একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ধেয়ে আসছে টাইফুন নউল,২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, যেসব এলাকায় দূষণ সবচেয়ে বেশি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

ঢাকার বায়ুদূষণ কোনোভাবেই কমছে না, বরং দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশ্বের ১২৩টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ সূচকে এ তথ্য উঠে আসে।

আইকিউএয়ারের তাৎক্ষণিক বায়ুমান সূচক অনুযায়ী, ওই সময় ঢাকার একিউআই স্কোর ছিল ২৯১। এ মানকে নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বুধবার সকালে রাজধানীর অন্তত ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। তালিকায় শীর্ষে রয়েছে নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা, যেখানে একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৪৯১, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে পড়ে। এছাড়া ধানমন্ডিতে ৩৫৬, ইস্টার্ন হাউজিং এলাকায় ৩৪০, মিরপুরের দক্ষিণ পল্লবীতে ৩৩৮ এবং পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় ৩২০ স্কোর পাওয়া গেছে।

দূষিত এলাকার তালিকায় আরও রয়েছে মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (২৭৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২২৮), খিলগাঁওয়ের গোরান (২১৬), পেয়ারাবাগ রেললাইন এলাকা (২০৭) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা, যেখানে একিউআই স্কোর ছিল ১২৫।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই অবস্থান করছে মিশরের রাজধানী কায়রো। শহরটির একিউআই স্কোর ছিল ২৫০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যেখানে স্কোর রেকর্ড করা হয়েছে ২৩৫।

বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, আর ৩০১ থেকে ৪০০ বা তার বেশি হলে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট